শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কুমিল্লার রেল দুর্ঘটনায় নিহত ১২, ফোনালাপে কান্নায় ভেঙে পড়লেন এমপি মনিরুল হক

কুমিল্লার পদুয়ার বাজার অরক্ষিত রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রোববার (২২ মার্চ) সকাল ১০টার দিকে তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে ফোনে কথা বলেন। ফোনে কান্নাজড়িত কণ্ঠে এমপি বলেন, 'গত ১০০ বছর ধরে এ ধরনের দুর্ঘটনা ঘটছে, কিন্তু কোনো বিচার হয় না। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি, কিন্তু কাজ সম্পন্ন করতে পারিনি।'

A
Admin
২৫ জুলাই, ২০২৬
কুমিল্লার পদুয়ার বাজার অরক্ষিত রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

রোববার (২২ মার্চ) সকাল ১০টার দিকে তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে ফোনে কথা বলেন।

ফোনে কান্নাজড়িত কণ্ঠে এমপি বলেন, 'গত ১০০ বছর ধরে এ ধরনের দুর্ঘটনা ঘটছে, কিন্তু কোনো বিচার হয় না। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি, কিন্তু কাজ সম্পন্ন করতে পারিনি।'

এছাড়া তিনি পদুয়ার বাজার রেলক্রসিংয়ের ব্যারিকেড নির্মাণে বরাদ্দ অর্থ অতীতে অপচয় হয়েছে বলে অভিযোগ করেন।

মনিরুল হক চৌধুরী বলেন, 'এই লাশগুলো দেখতে দেখতে আমি বৃদ্ধ হয়ে গেছি। আপনি একটু গিয়ে দেখেন, আমি দেশে ফিরে দ্রুত সেখানে যাব।'

তিনি বর্তমানে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে থাকায় সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হতে পারেননি। ফোনালাপে রেলমন্ত্রী আশ্বস্ত করেন, তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। পরে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর