শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ক্ষমতায় এলে বিএনপি কৃষি কার্ড-ফ্যামিলি কার্ডের পাশাপাশি প্রবাসী কার্ডও চালু করবে: খলিলুর রহমান

বিএনপি ক্ষমতায় এলে শুধু কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালু হবে না, প্রবাসীদের জন্য প্রবাসী কার্ডও চালু করা হবে বলে জানিয়েছেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান। তিনি বলেন, 'আপনারা নিশ্চয়ই জানেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন কৃষি ঋণ দশ হাজার টাকা পর্যন্ত মাফ করা হবে। সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বাংলাদেশে অনেক মানুষ বিভিন্ন দেশে বসবাস করছেন। আমরা প্রবাসীরা আশা করি, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রবাসী কার্ডও চালু করবেন।'

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বিএনপি ক্ষমতায় এলে শুধু কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালু হবে না, প্রবাসীদের জন্য প্রবাসী কার্ডও চালু করা হবে বলে জানিয়েছেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান। তিনি বলেন, 'আপনারা নিশ্চয়ই জানেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন কৃষি ঋণ দশ হাজার টাকা পর্যন্ত মাফ করা হবে। সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বাংলাদেশে অনেক মানুষ বিভিন্ন দেশে বসবাস করছেন। আমরা প্রবাসীরা আশা করি, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রবাসী কার্ডও চালু করবেন।'

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত দশটায় জামালপুর সদরের ইটাইল ইউনিয়নে বিএনপির শেষ নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

জামালপুর সদর আসনের বিএনপির প্রার্থী ওয়ারেস আলী মামুনের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে খলিল বলেন, 'গত তিনটি নির্বাচনে বাংলাদেশ মানুষ ভোট দেয়নি। এবার নির্বাচনে দেশের মানুষ শান্তিতে ভোট দিয়ে পছন্দের নেতা নির্বাচিত করবে। কেউ যাতে আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, আর কেউ যাতে টেন্ডারবাজি বা চাঁদাবাজি করতে না পারে, সে জন্য আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী ওয়ারেস আলী মামুনকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।'

তিনি আরও বলেন, 'বিএনপি ক্ষমতায় এলে বাসস্ট্যান্ড, হাসপাতাল, বিমানবন্দরসহ জনবহুল স্থানে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়া হবে। আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। আমাদের নেতা তারেক রহমান বলেছেন—দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।'

নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির স্থানীয় সরকার সম্পাদক রেজাউল করিম (সভাপতি), ইটাইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (সঞ্চালক), সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, নির্বাচনী কেন্দ্র কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, কেন্দ্র কমিটির প্রধান উপদেষ্টা রফিকুল হোসেন সরকার, টিএন্ডটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানাসহ অন্যান্যরা।

সভা শেষে মধ্যরাতে কয়েকশো নারী-পুরুষ শেষ মুহূর্তের ধানের শীষে ভোট চেয়ে মিছিল করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর