শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ

১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার চিহ্নিত ৫৯৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে, বাকি ২৬৯টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাধারণ চিহ্নিত কেন্দ্রগুলোয় স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্র রয়েছে কক্সবাজার-২ আসনের কুতুবদিয়া ও কক্সবাজার-৪ আসনের উখিয়া উপজেলাগুলোতে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার চিহ্নিত ৫৯৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে, বাকি ২৬৯টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাধারণ চিহ্নিত কেন্দ্রগুলোয় স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্র রয়েছে কক্সবাজার-২ আসনের কুতুবদিয়া ও কক্সবাজার-৪ আসনের উখিয়া উপজেলাগুলোতে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে,

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া): মোট ১৮০টি কেন্দ্রের মধ্যে ৯৩টি ঝুঁকিপূর্ণ। চকরিয়ায় ৭৩টি, পেকুয়ায় ২০টি।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া): মোট ১২৪টি কেন্দ্রের মধ্যে ৫৯টি ঝুঁকিপূর্ণ। মহেশখালীর ২৭টি ও কুতুবদিয়ার ৩২টি।
কক্সবাজার-৩ (সদর, রামু, ঈদগাঁও): মোট ১৮২টির মধ্যে ১০৯টি ঝুঁকিপূর্ণ। সদর ৫০টি, রামু ৩৫টি, ঈদগাঁও ২৪টি।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ): মোট ১১৭টির মধ্যে ৬৮টি ঝুঁকিপূর্ণ। উখিয়া ৪০টি, টেকনাফ ২৮টি।

সরকারি সূত্র জানিয়েছে, রাজনৈতিক পরিস্থিতি, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব ও প্রার্থীদের কার্যক্রমের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা প্রস্তুত করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এম. এ. মান্নান বলেন, 'আমাদের মূল লক্ষ্য সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করা। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা, প্রিসাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বডি অন ক্যামেরা’ বসানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ বাহিনী নিয়োজিত থাকবে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ভোট সম্ভব।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর