অভিযানে সরকারি নির্দেশনা অমান্য এবং নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে গরুর মাংসের দোকান, মুদি দোকান ও ফলের দোকানে জরিমানা করা হয়।
কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। তিনি জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়সাধ্যের মধ্যে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।
তিনি আরও বলেন, 'অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় বা ভেজাল পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তাদের ভোগান্তিতে না ফেলতে পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন, সঠিক ওজন নিশ্চিত করা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে পণ্য বিক্রির আহ্বান জানাই।'
অভিযানে র্যাব-১০ এর একটি দল সহযোগিতা করে। উপজেলা প্রশাসন জানিয়েছে, রমজানজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।