শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কেন্দ্রে জিতেই জামায়াত নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুর

ফেনীর সোনাগাজীতে একটি কেন্দ্রে জয়লাভের পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতের দিকে উপজেলার চর দরবেশ ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

ফেনীর সোনাগাজীতে একটি কেন্দ্রে জয়লাভের পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতের দিকে উপজেলার চর দরবেশ ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

ফেনী-৩ আসনের পাইকপাড়া কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু মাত্র ২৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

ভুক্তভোগী বগাদানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি জাবেদ বলেন, অল্প ভোটের ব্যবধানে পরাজয়ে ক্ষুব্ধ হয়ে বিএনপির নেতাকর্মীরা তার বাড়ি ও দোকানে হামলা চালায় এবং মোটরসাইকেল ভাঙচুর করে। একই সঙ্গে সোনাগাজী বগাদানা ইউনিয়ন জামায়াত সভাপতি আবদুল হাইয়ের বাড়িতেও হামলা করা হয়। তিনি জানান, ওই কেন্দ্রের জামায়াত এজেন্ট আতা উল্লাহর বাবার দোকান এবং জামায়াত কর্মী নূরে এলাহীর দোকানও ভাঙচুর করা হয়েছে।

জাবেদ আরও অভিযোগ করেন, মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর আবদুল নামে এক শিক্ষককে মারধর করা হয়। পাশাপাশি জামায়াতের কেন্দ্রের এজেন্ট মাসুমের দোকানেও হামলা চালানো হয়েছে। তার দাবি অনুযায়ী, বিভিন্ন স্থানে জামায়াতের নেতাকর্মীদের যেখানেই পাওয়া যাচ্ছে, সেখানেই মারধর করা হচ্ছে এবং পুরো এলাকায় বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এসব হামলায় বিএনপির নেতা ইউসুফ ও তুষার এবং জাবেদ স্বপন ও রুবেলের নেতৃত্ব ছিল। তবে অভিযুক্ত তুষার মুঠোফোনে বলেন, বহিরাগতরা এসে হামলা করেছে, তিনি এ বিষয়ে কিছু জানেন না। অপর অভিযুক্ত বিএনপি নেতা ইউসুফ বলেন, ফলাফল ঘোষণার সময় তিনি বাড়িতেই ছিলেন এবং ঘটনার বিষয়ে তার কোনো তথ্য নেই।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনার কথা তিনি শুনেছেন, তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর