জুলাই আন্দোলনের ১১ মাস পর সিদ্ধিরগঞ্জে ৪টি হত্যা মামলা
জুলাই আন্দোলনের ১১ মাস পর সিদ্ধিরগঞ্জে ৪টি হত্যা মামলা
A
Admin
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে নির্বিচারে হামলা চালিয়ে হত্যার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে আরও চারটি মামলা দায়ের হয়েছে।
গেলো জুন মাসের ২৭ ও ৩০ তারিখ মামলাগুলো দায়ের করা হয়েছে। এতে বাদী হয়েছেন: মো. সিরাজুল ইসলাম (৫৮), মুনজিল হোসেন (৫০), মো. আল আমিন (২৩) এবং মো. ওয়াজেদ আলী (৪০)।
মামলার এজাহার থেকে জানা গেছে, মো. আল আমিন বাদী হয়ে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২), স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৩), সংসদ সদস্য একেএম শামীম ওসমান (৬৪), শামীম ওসমানপুত্র অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরী ওসমান (৪৫) ও (নাসিক) ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল (৪২)। এই মামলায় অজ্ঞাত রয়েছেন ৬০-৭০ জন।
মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ:৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান (৬৪), শামীম ওসমানপুত্র অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরী ওসমান (৪৫) এবং শাহজালাল বাদলকে (৪২)। মামলাটি অজ্ঞাত হিসেবে রয়েছে ১০০-১৫০ জন মুনজিল হোসেনের বাদী হওয়া মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অজ্ঞাত ৭০-৮০ জন আসামি।
ওয়াজেদ আলীর দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২), স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৩), সংসদ সদস্য একেএম শামীম ওসমান (৬৪), শামীম ওসমানপুত্র অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরী ওসমান (৪৫) ও (নাসিক) ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল (৪২)। এই মামলায় অজ্ঞাত রয়েছেন ৬০-৭০ জন।
মামলার এজাহারগুলোতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে ছাত্র-জনতা কোটা বিরোধী আন্দোলন চলাকালীন ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন বৃষ্টি হার্ডওয়ার দোকানের সামনে ছাত্র জনতা আন্দোলন করাকালীন সময়ে বাদী মুনজিল হোসেনের ছেলে মো. সুজন খান (২৯) সেখানে উপস্থিত ছিলেন। সেদিন এই মামলার অজ্ঞাতনামা আসামিরা ঘটনাস্থলে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ভিকটিম সুজন খানের নাভির নিচে কোমড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে।
পরদিন ২০ জুলাই বিকেল ৪ টার সময়ে বাদী সিরাজুল ইসলামের ছোট ভাই আলাউদ্দিন (৩৬) আন্দোলনরতদের সঙ্গে যোগ দেন। ওইদিন বিক্ষোভকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর অংশে বিক্ষোভ চালিয়ে গেলে তাদের দমাতে শামীম ওসমানের নেতৃত্বে অন্যান্য আসামিরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়। তখন ভিকটিম আলাউদ্দিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।
২০ জুলাই একই দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্ বাংলা ব্যাংকের সামনে বাদী আল আমিনের ছোট ভাই ভিকটিম আব্দুস সালাম গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধের দুদিন পর ডাচ্ বাংলা ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছিল।
একইদিন মহাসড়কের ডাচ্ বাংলা ব্যাংক ভবনের সামনে মামলার বাদী ওয়াজেদ আলীর ছোট ভাই ভিকটিম আব্দুস সালাম গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ২৭ জুন একটি আর বাকি ৩টি মামলা ৩০ জুন রুজু হয়েছে।
এই বিভাগের আরও খবর
আরজুকে আহবায়ক ও জহিরুলকে সদস্য সচিব করে নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র আহ্বায়ক কমিটি গঠন
২৫ জুলাই, ২০২৬
সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলভ
২৫ জুলাই, ২০২৬
সিদ্ধিরগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৫ জুলাই, ২০২৬
ট্যুরিস্ট বাসে ডিজিটাল নিবন্ধন চালু রাঙ্গামাটিতে
২৫ জুলাই, ২০২৬
জামালপুরে দুই ইট ভাটার চিমনি ধ্বংস; পাঁচ লক্ষ টাকা জরিমানা, আটক ২
২৫ জুলাই, ২০২৬
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
-
আরজুকে আহবায়ক ও জহিরুলকে সদস্য সচিব করে নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র আহ্বায়ক কমিটি গঠন
-
সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলভ
-
সিদ্ধিরগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
ট্যুরিস্ট বাসে ডিজিটাল নিবন্ধন চালু রাঙ্গামাটিতে
-
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বায়োইনফরমেটিক্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
-
জামালপুরে দুই ইট ভাটার চিমনি ধ্বংস; পাঁচ লক্ষ টাকা জরিমানা, আটক ২
-
গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় জিয়াউল করিম মোড়ল রিফাত
-
বেনাপোলে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
-
নিখোঁজের দুই মাস পর খোঁজ মিলল ষষ্ঠী চন্দ্রের
-
পেনাল্টি মিস লিওনেল মেসির