শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

জনগণের পাশে থাকায় নির্বাচনে দাঁড়াচ্ছি: রুমিন ফারহানা

জনগণ তার পাশে থাকায় শত প্রতিকূলতার মধ্যেও তিনি নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (১০ জানুয়ারি) রাতে সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, 'যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আমি কোনো দলের বা স্বার্থান্বেষী মহলের আপন হতে চাই না। আমি আমার মাটির মানুষের আপন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
জনগণ তার পাশে থাকায় শত প্রতিকূলতার মধ্যেও তিনি নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (১০ জানুয়ারি) রাতে সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, 'যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আমি কোনো দলের বা স্বার্থান্বেষী মহলের আপন হতে চাই না। আমি আমার মাটির মানুষের আপন। তাদের মুখের দিকে তাকিয়েই আমি জীবন বাজি রেখেছি।'

তিনি আরও অভিযোগ করেন, কিছুদিন আগেও যারা রাজনীতির মাঠে পরিচিত ছিলেন না, তারা এখন তার নেতাকর্মীদের উপর মামলা ও হুমকি দিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেন, তার কোনো নেতাকর্মীর ওপর হাত তুললে জবাব দিতে হবে।

রুমিন বলেন, 'আমার নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্য একটাই, ১৯৫২ সালের ভাষা আন্দোলন কোনও নেতা বা জমিদারের কারণে হয়নি; তা করেছিলেন ছাত্রসমাজ ও সাধারণ মানুষ। আমার বাবাও সেই আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাই সাধারণ মানুষের প্রয়োজনে আমি নির্বাচনে দাঁড়াচ্ছি।'

তিনি বলেন, 'শেখ হাসিনার মতো শক্তিশালী প্রশাসনকেও আমি কখনও ভয় পাইনি। অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। ব্যালট বাক্স ভরে কোনো বিশেষ প্রার্থীকে জয়ী করার সুযোগ নেই। স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলার আগে আমাকে জবাব দিতে হবে।'

নির্বাচনী অফিস উদ্বোধনের পর প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে প্রার্থী করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নেওয়ার কারণে রুমিন ফারহানাকে দল বহিষ্কার করেছে বিএনপি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর