শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ আটক, গণপিটুনির পরে কারাগারে প্রেরণ

প্রায় এক হাজার ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ধারী এক যুবককে আটক করে জনতা মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মোখলেছুর রহমান জানান, বুধবার রাতে উপজেলার সীমান্ত গ্রাম পুরান লাউড়েরগড় মাদ্রাসার সামনে নাজমুল হাসান হিমেল (২৮) এবং তার সহযোগী সোহাগ আহমদকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
প্রায় এক হাজার ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ধারী এক যুবককে আটক করে জনতা মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মোখলেছুর রহমান জানান, বুধবার রাতে উপজেলার সীমান্ত গ্রাম পুরান লাউড়েরগড় মাদ্রাসার সামনে নাজমুল হাসান হিমেল (২৮) এবং তার সহযোগী সোহাগ আহমদকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

নাজমুল হাসান হিমেল বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতারকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে। সোহাগ আহমদও একই এলাকার বাসিন্দা।

স্থানীয়দের ভাষ্য, মোটরসাইকেলে করে সীমান্ত এলাকা থেকে ফেরার সময় তাদের আটক করা হয়। পরে তল্লাশিতে তাদের কাছ থেকে প্রায় ৯৫০ পিস ইয়াবা পাওয়া যায়।

এ সময় বিক্ষুব্ধ লোকজন তাদের দোকানের খুঁটিতে বেঁধে মারধর করে এবং পরে পুলিশে খবর দেয়।

প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য মোস্তফা মিয়া বলেন, স্থানীয়রা ইয়াবা উদ্ধারের পর পুলিশে খবর দেয়। তিনি দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি সীমান্ত দিয়ে ইয়াবার চালান এনে বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

তবে ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ বলেন, হিমেল ‘জুলাই যোদ্ধা’ পরিচিত ছিলেন এবং আন্দোলনের সময় সক্রিয় ছিলেন। তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে তিনি বিভিন্নভাবে মানুষকে হয়রানি করতেন।

অন্যদিকে স্থানীয় এক বাসিন্দা বলেন, ৫ আগস্টের পর হিমেল একটি মাদকবিরোধী সংগঠন গড়ে তুললেও এর আড়ালে তিনি নিজেই মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

বাদাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মোখলেছুর রহমান বলেন, আটক দুইজনকে মাদক আইনে আদালতে পাঠানো হয়েছে এবং আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর