শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ইসলামের খেদমতে জীবন উৎসর্গ করতে বিএনপি নেতার জামায়াতে যোগদান

পটুয়াখালীর বাউফল উপজেলায় নাজিরপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হেলাল উদ্দিন মুন্সী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার সুর্য্যমনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি জামায়াতে ইসলামীতে যোগদানের ঘোষণা দেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

পটুয়াখালীর বাউফল উপজেলায় নাজিরপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হেলাল উদ্দিন মুন্সী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

ঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার সুর্য্যমনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি জামায়াতে ইসলামীতে যোগদানের ঘোষণা দেন।

এ সময় হেলাল উদ্দিন মুন্সী বলেন, তিনি দীর্ঘ ২৫ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং নাজিরপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। এখন থেকে তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে থেকে ইসলামের খেদমতে নিজের বাকি জীবন উৎসর্গ করতে চান। তিনি সবার দোয়া কামনা করেন এবং ভবিষ্যতে নাজিরপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর পক্ষে বড় ধরনের ভোটের ব্যবধান তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি নবাগত নেতাকে স্বাগত জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

হেলাল উদ্দিন মুন্সীর জামায়াতে ইসলামীতে যোগদানকে কেন্দ্র করে বাউফল উপজেলায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর