শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। হাবিপ্রবি স্কুল মাঠে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। হাবিপ্রবি স্কুল মাঠে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে গঠিত বৃক্ষরোপণ উপকমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

এ ছাড়া অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য কৃষিবিদ অধ্যাপক ড. সাইফুল হুদা, অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান, অধ্যাপক ড. মো. আবু হাসান, অধ্যাপক ড. মো. আদনান আল বাচ্চু, অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, অধ্যাপক ড. মো. এরফান আলী খোন্দকার, অধ্যাপক মো. মামুনার রশীদ, অধ্যাপক ড. মারুফ আহমেদ এবং অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান হাফিজসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য অধ্যাপক ড. মো. মহিদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করেছেন। কৃষি ও পরিবেশের গুরুত্ব অনুধাবন করে তিনি যেমন খাল খননের উদ্যোগ নিয়েছিলেন, তেমনি সবুজায়ন ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেছিলেন। বক্তারা বলেন, তার আদর্শ ধারণ করে একটি সবুজ, শ্যামল ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে জানানো হয়, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা বিতরণ করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমও পরিচালিত হবে। উদ্বোধনী দিনে শিশুদের মধ্যে প্রায় ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ-সচেতনতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ বাংলাদেশ গড়ার আন্দোলনে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর