শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

গ্যাসের বাজারে লাগামহীন লুট, প্রশাসন নীরব

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ও পাড়া-মহল্লায় এলপিজি গ্যাস সিলিন্ডারের বাজারে চরম অরাজকতা দেখা দিয়েছে। সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৯০০ টাকায়। অথচ সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৩০০ টাকা। ফলে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত ৩০০ থেকে ৬০০ টাকা আদায় করা হচ্ছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ও পাড়া-মহল্লায় এলপিজি গ্যাস সিলিন্ডারের বাজারে চরম অরাজকতা দেখা দিয়েছে। সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৯০০ টাকায়। অথচ সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৩০০ টাকা। ফলে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত ৩০০ থেকে ৬০০ টাকা আদায় করা হচ্ছে।

স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা গেছে, কোথাও সরকারি দামে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বাজারভেদে দামের পার্থক্য থাকলেও সব ক্ষেত্রেই নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে গ্যাস বিক্রি করা হচ্ছে। বিক্রেতারা প্রকাশ্যেই অতিরিক্ত দাম দাবি করছেন। অনেক ক্ষেত্রে ভোক্তাদের উদ্দেশে বলা হচ্ছে— “নিলে নিন, না নিলে রেখে যান।”

এ অবস্থায় সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। দিনমজুর, রিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির পর গ্যাসের অতিরিক্ত দামে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। অনেক পরিবার গ্যাসের দাম কমার আশায় সিলিন্ডার কেনা পিছিয়ে দিচ্ছে, কেউ কেউ আবার বাধ্য হয়ে বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছেন।

ভোক্তাদের অভিযোগ, গ্যাসের বাজারে কার্যকর কোনো মনিটরিং নেই। ভ্রাম্যমাণ আদালতের তৎপরতাও চোখে পড়ছে না। প্রশাসনিক নজরদারির অভাবে ব্যবসায়ীরা সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা করছেন বলে মনে করছেন স্থানীয়রা।

সাধারণ মানুষ ও সচেতন নাগরিকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের দাবি, নিয়মিত বাজার তদারকি জোরদার করে সরকার নির্ধারিত দামে এলপিজি গ্যাস বিক্রি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা।

বিশেষজ্ঞদের মতে, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানই পারে গ্যাসের বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে। তা না হলে কেরানীগঞ্জে এলপিজি গ্যাসের এই অরাজক পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর