পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিম খানম আগে থেকেই মানসিক ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন। বাড়ির পাশে খালে গোসল করতে গিয়ে পরে সেখানেই মৃগী রোগে তার মৃত্যু হয় বলে জানায় পরিবারের সদস্য।
স্থানীয় সাবেক মেম্বার লিটন গাজী জানান, তিনি মানসিক ও মৃর্গী রোগী ছিলেন।
জানতে পারলাম গোসল করতে গিয়ে পানিতে পরে মারা যান।
গোসাইরহাট থানা উপপরিদর্শক (এসআই) সজিবুল ইসলাম বলেন, গ্রামবাসীর বক্তব্যে মিম খানম মানসিক ও মৃগী রোগী ছিলেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সদ্য সংবাদ/মো.সাহেদ আহমেদ