শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

গোসাইরহাটে পাচারকালে ৪০ বস্তা সার জব্দ

গত রাতে উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন বাজার এলাকা থেকে এ সার জব্দ করা হয়। এরপর মঙ্গলবার উপজেলা সার কমিটির মিটিংয়ে ৪০ বস্তা সার বাজেয়াপ্ত করার আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) সানিয়া বিনতে আফজল। পরবর্তীতে এ ধরনের অপরাধে জড়িত হলে মেসার্স আরিফুর রহমানের লাইসেন্স বাতিল হবে শর্তে মুচলেকা নেওয়া হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
শরীয়তপুরের গোসাইরহাটে পাচারের সময় আড়াই হাজার কেজি (৪০ বস্তা) ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা কৃষি অফিস।

গত রাতে উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন বাজার এলাকা থেকে এ সার জব্দ করা হয়। এরপর মঙ্গলবার উপজেলা সার কমিটির মিটিংয়ে ৪০ বস্তা সার বাজেয়াপ্ত করার আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) সানিয়া বিনতে আফজল। পরবর্তীতে এ ধরনের অপরাধে জড়িত হলে মেসার্স আরিফুর রহমানের লাইসেন্স বাতিল হবে শর্তে মুচলেকা নেওয়া হয়।

গোসাইরহাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন জানান, শুক্রবার সকালে কোদালপুর বাজারের আরিফুর রহমানের ডিলারের লাইসেন্সে সারের ব্যবসা করছেন খোকন পাজাল। ঐদিন খোকন পাজালের দোকান থেকে একটি নসিমনে করে দুই হাজার কেজি (৫০ কেজি × ৪০ বস্তা) ইউরিয়া সার পার্শ্ববর্তী উপজেলায় পাচার করা হচ্ছিল। এ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শরীয়তপুর-নাগেরপাড়া রাস্তার থেকে নসিমনের চালকসহ মেসার্স আরিফুর রহমান সরদারের ডিলারের সার জব্দ করা হয়।

আজ মঙ্গলবার উপজেলা সার কমিটির মিটিংয়ে সার ব্যবসায়ীকে ৩০০ টাকার স্টাম্পে পরবর্তীতে এ ধরনের অন্যায় না করার শর্তে মুচলেকা দেওয়া হয়। জব্দকৃত সার ৮টি ইউনিয়নের ১০০ জন কৃষকের মাঝে বিতরণ করা হবে।

তবে এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে কৃষকরা বলেন, “খোকন পাজাল ইউনিয়ন ভিত্তিক সরকারি ভর্তুকির সার চোরাই পথে অন্যত্র চলে গেলে কৃষকের উৎপাদন ব্যাহত হয় এবং বাজারে কৃত্রিম সার সংকট তৈরি হয়।” এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। তাই কৃষকরা দ্রুত আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সদ্য সংবাদ/ মো. সাহেদ আহমেদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর