শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

গণভোটের প্রচারণায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট বিষয়ে জনসচেতনতা ও নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ফতুল্লা মডেল থানাধীন ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট বিষয়ে জনসচেতনতা ও নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ফতুল্লা মডেল থানাধীন ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, 'একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। গণভোটের মাধ্যমে জনগণ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশের সুযোগ পায়, যা গণতন্ত্রের মূল ভিত্তি।'

তিনি বলেন, '৫ আগস্টের পর রাষ্ট্র সংস্কারের একটি সুযোগ তৈরি হয়েছে। কিছু সংস্কার জনগণের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, আর সে কারণেই এই গণভোটের আয়োজন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই সঙ্গে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হবে।'

জেলা প্রশাসক আরও বলেন, 'আগে ভোট দেওয়ার উপযুক্ত পরিবেশ ছিল না, এবার জনগণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। ‘হ্যাঁ’ বা ‘না’—যেটিতে ভোট দেবেন, সেটি সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত। আমরা এখানে এসেছি আপনাদের ভোটাধিকার প্রয়োগে সচেতন করতে।'

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেল এসিল্যান্ড আসাদুজ্জামান নুর, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাছিনুর রহমান, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ।

সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সদ্য সংবাদ/আবদুল্লাহ সরকার

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর