পরিবারের সদস্যরা জানান, মাংসের টুকরাটি বারবার ডুবিয়ে সেদ্ধ করার চেষ্টা করলেও সেটি পানিতে ডুবছিল না। পরে টুকরাটি হাতে তুলে নিলে গরমের পরিবর্তে ঠান্ডা অনুভূত হয়। এ সময় তারা লক্ষ্য করেন, মাংসের ওই টুকরাটির ওপর আরবি হরফের মতো আল্লাহ লেখা দৃশ্যমান।
খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পরিবারের পক্ষ থেকে মাংসের ওই টুকরাটি সংরক্ষণ করা হয়েছে বলে জানা গেছে।
সদ্য সংবাদ/এম এইচ হৃদয় খান