শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

গাইবান্ধায়ভাষা শহীদ মিনার থেকে ফেরার পথে আ.লীগের দুই নেতা আটক

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুজ্জামান রিংকুর নেতৃত্বে নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে পৌর শহীদ মিনার চত্বরে যান। সেখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার সময় এমারুল ইসলাম সাবিন ও শাহীন চোকদারকে পৌরপার্কের সামনে থেকে সদর থানা পুলিশ আটক করে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

গাইবান্ধা সদরে দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–এর দুই নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পৌরপার্কের সামনে থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এমারুল ইসলাম সাবিন এবং নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চোকদার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুজ্জামান রিংকুর নেতৃত্বে নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে পৌর শহীদ মিনার চত্বরে যান। সেখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার সময় এমারুল ইসলাম সাবিন ও শাহীন চোকদারকে পৌরপার্কের সামনে থেকে সদর থানা পুলিশ আটক করে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুজ্জামান রিংকু বলেন, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতেই তাঁদের এই কর্মসূচি ছিল। সব বাধা-বিপত্তি উপেক্ষা করে আবার আওয়ামী লীগ ফিরে আসবে বলেও তিনি মন্তব্য করেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, আওয়ামী লীগের ওই দুই নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর