জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত নেত্রী অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী গণ অধিকার পরিষদ থেকে নির্বাচনী মনোনয়ন গ্রহণ করেছেন। দীর্ঘদিন রাজনীতির আড়ালে থাকার পর তিনি পুনরায় সক্রিয় রাজনীতিতে ফেরার ঘোষণা দিলেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১৫ সেপ্টেম্বর এনসিপি শিরিন আক্তার শেলীকে দলটির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেয়। ওই ঘটনার পর তিনি প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনেকটাই দূরে সরে যান।
অবশেষে ২৫ ফেব্রুয়ারি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে দলের সভাপতি নুরুল হক নুরের কাছ থেকে নরসিংদী-১ আসনে নির্বাচনে অংশগ্রহণের জন্য ট্রাক প্রতীকে মনোনয়নপত্র গ্রহণ করেন তিনি।
উল্লেখ্য, এনসিপিতে যোগ দেওয়ার আগে অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি জুলাই আন্দোলনে তাঁর সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা তাকে রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিরিন আক্তার শেলীর এই প্রত্যাবর্তন নরসিংদীর রাজনীতিতে নতুন আলোচনা ও সমীকরণ সৃষ্টি করতে পারে।