খুলনায় জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলিবিদ্ধ করার ঘটনায় আলোচিত নারী সন্ধিগ্ধ তনিমা ওরফে তন্বীকে আটক করেছে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (২২ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়। তবে আটক ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২২ ডিসেম্বর) পৌনে ১১টার দিকে সোনাডাঙ্গা থানা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার (৪২) রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ৯–১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এবং তিনি আশঙ্কামুক্ত।
আহত মোতালেব শিকদার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লীমঙ্গল স্কুল এলাকার বাসিন্দা এবং মৃত মোসলেম শিকদারের ছেলে।
ভুক্তভোগী ও এনসিপি নেতাদের দাবি, নগরীর গাজী মেডিক্যাল কলেজের সামনে এ গুলির ঘটনা ঘটে। তবে পুলিশের ভাষ্য অনুযায়ী, নগরীর ১০৯ মজিদ সরণীর আল আসকা মসজিদ গলির ‘মুক্তা হাউজ’ নামের একটি বাসার নিচতলায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ গুলির খোসা, মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং অনৈতিক কর্মকাণ্ডের আলামত জব্দ করেছে।
পুলিশ জানায়, শ্রমিক নেতা মোতালেব শিকদার ওই বাসায় সন্ধিগ্ধ তনিমা ওরফে তন্বী নামের এক নারীকে নিয়ে অবস্থান করছিলেন। প্রাথমিকভাবে মাদক ও চাঁদাবাজির ভাগাভাগিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার রাতে গোয়েন্দা পুলিশ তনিমাকে আটক করে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এনসিপি নেতাকে গুলি: ১২ ঘণ্টার মধ্যেই সেই আলোচিত নারী তনিমা আটক
খুলনায় জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলিবিদ্ধ করার ঘটনায় আলোচিত নারী সন্ধিগ্ধ তনিমা ওরফে তন্বীকে আটক করেছে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (২২ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়। তবে আটক ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
এই বিভাগের আরও খবর
আরজুকে আহবায়ক ও জহিরুলকে সদস্য সচিব করে নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র আহ্বায়ক কমিটি গঠন
২৫ জুলাই, ২০২৬
সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলভ
২৫ জুলাই, ২০২৬
সিদ্ধিরগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৫ জুলাই, ২০২৬
ট্যুরিস্ট বাসে ডিজিটাল নিবন্ধন চালু রাঙ্গামাটিতে
২৫ জুলাই, ২০২৬
জামালপুরে দুই ইট ভাটার চিমনি ধ্বংস; পাঁচ লক্ষ টাকা জরিমানা, আটক ২
২৫ জুলাই, ২০২৬
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
-
আরজুকে আহবায়ক ও জহিরুলকে সদস্য সচিব করে নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র আহ্বায়ক কমিটি গঠন
-
সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলভ
-
সিদ্ধিরগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
ট্যুরিস্ট বাসে ডিজিটাল নিবন্ধন চালু রাঙ্গামাটিতে
-
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বায়োইনফরমেটিক্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
-
জামালপুরে দুই ইট ভাটার চিমনি ধ্বংস; পাঁচ লক্ষ টাকা জরিমানা, আটক ২
-
গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় জিয়াউল করিম মোড়ল রিফাত
-
বেনাপোলে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
-
নিখোঁজের দুই মাস পর খোঁজ মিলল ষষ্ঠী চন্দ্রের
-
পেনাল্টি মিস লিওনেল মেসির