শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

দুর্নীতির অভিযোগে কুড়িগ্রাম টিটিসির অধ্যক্ষ রেজাউল করিমকে ওএসডি

দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ মো. রেজাউল করিম খন্দকারকে দায়িত্ব থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ঢাকায় সংযুক্ত করা হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ মো. রেজাউল করিম খন্দকারকে দায়িত্ব থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ঢাকায় সংযুক্ত করা হয়েছে।

মন্ত্রণালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা আদেশে বলা হয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীন বিভিন্ন টিটিসিতে কর্মরত কর্মকর্তাদের বদলি ও সংযুক্তি দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কুড়িগ্রাম টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ মো. রেজাউল করিম খন্দকারকে তার মূল কর্মস্থল ঠাকুরগাঁও টিটিসিতে বহাল রেখে ঢাকার টিটিসি ভবনে ক্লোজড করা হয়েছে।

অন্যদিকে, কুমিল্লা টিটিসির উপাধ্যক্ষ এস. এম. মেহেদী হাসানকে কুড়িগ্রাম টিটিসির উপাধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ৭ জুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়।

এদিকে কুড়িগ্রাম টিটিসির আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব থেকেও রেজাউল করিমকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি কুড়িগ্রাম টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই রেজাউল করিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, নিয়োগ ও ঠিকাদারি কার্যক্রমে অনিয়ম এবং অবৈধ আর্থিক সুবিধা গ্রহণের মাধ্যমে তিনি বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। এসব কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।

সম্প্রতি এক ঠিকাদার ও এসেট প্রকল্পের সাবেক অতিথি শিক্ষক মো. মোতাইব হোসেনের অভিযোগের পর বিষয়গুলো আলোচনায় আসে। অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া শুরু হলে তাকে দায়িত্ব থেকে সরানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে আবু সৈয়দ মো. রেজাউল করিম খন্দকার বিষয়টি নিয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (দপ্তর ও সংস্থার প্রশাসন) আহমাদুল হক বলেন, “কুড়িগ্রাম টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিমকে বদলি করা হয়নি; তাকে ক্লোজড করে ওএসডি করা হয়েছে। বর্তমানে তার কোনো দাপ্তরিক দায়িত্ব নেই। অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে মন্ত্রী মহোদয় দেশে ফিরলে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর