শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

দাঁড়িপাল্লার দুইটি নির্বাচনী ব্যানার ছিল, জালেমরা রাতে নিয়ে গেছে'

নোয়াখালী-৪ আসনের সদর এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের দুটি নির্বাচনী ব্যানার চুরির ঘটনায় অভিনব প্রতিবাদ-প্রচারণা চালিয়েছেন সংশ্লিষ্ট কর্মী-সমর্থকরা। চুরি হওয়া ব্যানারের স্থানে নতুন প্রতীকী ব্যানার টাঙিয়ে নীরব প্রতিবাদ জানানো হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে নোয়াখালী সরকারি কলেজ গেইটের সামনে টাঙানো দাঁড়িপাল্লা প্রতীকের দুটি ব্যানার খুলে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা—এমন অভিযোগ ওঠে। পরদিন সকালে ওই স্থানে নতুন দুটি ব্যানার লাগানো হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
নোয়াখালী-৪ আসনের সদর এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের দুটি নির্বাচনী ব্যানার চুরির ঘটনায় অভিনব প্রতিবাদ-প্রচারণা চালিয়েছেন সংশ্লিষ্ট কর্মী-সমর্থকরা। চুরি হওয়া ব্যানারের স্থানে নতুন প্রতীকী ব্যানার টাঙিয়ে নীরব প্রতিবাদ জানানো হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে নোয়াখালী সরকারি কলেজ গেইটের সামনে টাঙানো দাঁড়িপাল্লা প্রতীকের দুটি ব্যানার খুলে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা—এমন অভিযোগ ওঠে। পরদিন সকালে ওই স্থানে নতুন দুটি ব্যানার লাগানো হয়।
 
নারগুলোতে লেখা রয়েছে, 'নোয়াখালী সরকারি কলেজ গেইটের সামনে দাঁড়িপাল্লার দুইটি নির্বাচনী ব্যানার ছিল, জালেমরা রাতে নিয়ে গেছে।'

এর নিচে আরও লেখা হয়, 'প্রতিহিংসার রাজনীতি ছেড়ে আসুন, সকলে মিলেমিশে গড়ি বাংলাদেশ।' ব্যানারের ভাষা ও প্রতিবাদের ধরন ইতোমধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সকালে ব্যানার দুটি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দেয়। অনেকে ঘটনাস্থলে এসে ব্যতিক্রমী এই প্রতিবাদ প্রত্যক্ষ করেন এবং এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, 'চুরি হওয়া ব্যানারের চেয়ে চুরির প্রতিবাদে দেওয়া ব্যানার দেখতে বেশি মানুষ এসেছে। বলা যায়, এটা সত্যিই নতুন একটি আইডিয়া।'

এ বিষয়ে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি নাজিম মাহমুদ শুভ অভিযোগ করে বলেন, ভোটের দিন ঘনিয়ে আসার আগেই গভীর রাতে প্রতিহিংসামূলক মনোভাব থেকে তাদের ব্যানার দুটি খুলে নিয়ে যাওয়া হয়েছে। তিনি একে রাজনৈতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, 'এটি ব্যানার চুরির ঘটনার বিরুদ্ধে আমাদের নীরব প্রতিবাদ। আমরা চাই, রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাই মিলেমিশে দেশ গঠনে এগিয়ে আসুক।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর