বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট বড় মাদ্রাসায় আয়োজিত এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সমর্থনের ঘোষণা দেন।
মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে হেফাজত আমির বলেন, 'বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে জিহাদে শরিক হয়েছে হেফাজতে ইসলাম। আমি ইলেকশন বুঝি না। এটি একটি জিহাদ। ঐ গোষ্ঠী যদি ক্ষমতায় আসে, বাংলাদেশে ইসলাম ধ্বংস হয়ে যাবে।'
তিনি আরও বলেন, 'যারা নিজেদের ইসলামী দল বলে দাবি করে, তারা প্রকৃত ইসলামী দল নয়; তারা ‘মওদুদী ইসলাম’-এর অনুসারী।'
দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে হেফাজত আমির বলেন, 'ইসলাম রক্ষার স্বার্থেই হেফাজতে ইসলাম এই সমর্থনের ঘোষণা দিয়েছে।'
মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরসহ হেফাজতে ইসলাম বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং ওলামা-মাশায়েখরা উপস্থিত ছিলেন।