শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

চাষাঢ়ায় উদ্ধার অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, সিআইডির আধুনিক প্রযুক্তিতে শনাক্ত

চাষাঢ়ায় উদ্ধার অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, সিআইডির আধুনিক প্রযুক্তিতে শনাক্ত

A
Admin
২৫ জুলাই, ২০২৬
 

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে পড়ে থাকা অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় অবশেষে শনাক্ত করতে সক্ষম হয়েছে সিআইডি। আধুনিক প্রযুক্তির সহায়তায় নিহত ওই যুবকের নাম পাওয়া গেছে মুসলিম মিয়া (৩৫)। তিনি নারায়ণগঞ্জের বন্দরের কলাকান্দি শাহী মসজিদ এলাকার বাসিন্দা।

সিআইডি জানায়, নিহত মুসলিম মিয়ার পিতা মৃত আলী মিয়া এবং মাতা মৃত সুকুরী বেগম। সিআইডির ফরেনসিক বিভাগ ফিঙ্গারপ্রিন্ট ও চেহারা শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে পরিচয় নিশ্চিত করে।

সোমবার (১৬ জুন) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে থেকে মুসলিম মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভোরে সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, “নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এটি দুর্ঘটনা, আত্মহত্যা না কি হত্যাকাণ্ড—সেটি জানতে তদন্ত চলছে। পরিচয় শনাক্তের পর মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এদিকে মুসলিম মিয়ার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, হত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনার রহস্য উদঘাটনে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর