শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

চাঁদার জন্য ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনকে মারধর

ইরানের সঙ্গে চলমান সংঘাতের স্থায়ী অবসান এবং পারমাণবিক চুক্তিসহ একটি চূড়ান্ত সমঝোতা হলে দেশটির জন্য ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল গঠনের অনুমতি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টিও আলোচনায় রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ময়মনসিংহে চাঁদা না দেওয়া এবং নির্মাণাধীন ভবনের সামগ্রী স্থানীয়দের কাছ থেকে কিনতে অস্বীকৃতি জানানোর জেরে এক ব্যাংক কর্মকর্তা, তাঁর স্ত্রীসহ চারজনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সোমবার (১৫ জুন) দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শেরপুরের বাসিন্দা নজরুল ইসলাম ময়মনসিংহ নগরের জনতা ব্যাংকের চরপাড়া শাখায় কর্মরত। ২০২৩ সালে তিনি নগরের ময়নার মোড় এলাকায় চার শতক জমি কিনে প্রায় ছয়-সাত মাস আগে পাঁচতলা ভবনের ভিত্তিসহ একটি বাড়ির নির্মাণকাজ শুরু করেন।

অভিযোগে বলা হয়, নির্মাণকাজ শুরুর পর স্থানীয় সাইফুল ইসলাম ও তাঁর সহযোগীরা নজরুল ইসলামের কাছে চাঁদা দাবি করেন। পাশাপাশি নির্মাণসামগ্রী তাদের কাছ থেকেই কেনার জন্য চাপ সৃষ্টি করা হয়। তবে নজরুল ইসলাম নিজ পছন্দমতো অন্য জায়গা থেকে মালামাল কিনে কাজ চালিয়ে গেলে অভিযুক্তরা ক্ষুব্ধ হন।

ভুক্তভোগীদের দাবি, সাইফুল ইসলাম ও তাঁর সহযোগীরা একাধিকবার হুমকি দিয়ে বলেন, তাদের কাছ থেকে মালামাল না কিনলে নির্মাণকাজ করতে দেওয়া হবে না। সর্বশেষ রোববার বিকেলে তারা আবারও বাড়িতে গিয়ে একই দাবি তোলে। এতে রাজি না হওয়ায় সেদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হামলার ঘটনা ঘটে।

হামলায় নজরুল ইসলাম, তাঁর স্ত্রী মাসুমা হায়াত, তাঁর ভাই আজিজুল ইসলাম এবং প্রতিবেশী ব্যাংক কর্মকর্তা সাকিম আহম্মেদ আহত হন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা সাকিম আহম্মেদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন এবং অন্যদেরও মারধর করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি প্রথমে দাঁড়িয়ে থাকা তিনজনের ওপর অতর্কিত হামলা চালান। পরে আরও কয়েকজন এসে এলোপাতাড়ি মারধরে অংশ নেন। একপর্যায়ে ধারালো অস্ত্র হাতে আরও কয়েকজন হামলায় যুক্ত হন। বাধা দিতে গেলে নজরুল ইসলামের স্ত্রীও হামলার শিকার হন।

মাসুমা হায়াত বলেন, তিনি বাসায় একাই থাকেন এবং কয়েকদিন পরপর কিছু লোক এসে হুমকি দিয়ে যেত। রোববার ময়নার মোড়ের দিক থেকে কয়েকজন এসে হঠাৎ তাদের ওপর হামলা চালায়। তিনি বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। এ ঘটনার পর তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

নজরুল ইসলাম বলেন, ব্যাংক ঋণ নিয়ে তিনি বাড়ি নির্মাণ করছেন। অভিযুক্তরা চাঁদা দাবি করার পাশাপাশি তাদের কাছ থেকেই নির্মাণসামগ্রী কেনার জন্য চাপ দিচ্ছিল। তিনি বিষয়টিকে প্রথমে সাধারণ হুমকি ভেবেছিলেন, তবে এভাবে হামলার শিকার হবেন তা কল্পনাও করেননি। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আহত সাকিম আহম্মেদ জানান, তারা তিনজন দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় পাঁচ থেকে সাতজন ব্যক্তি দৌড়ে এসে হামলা চালায়। একপর্যায়ে একজন তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত সাইফুল ইসলাম আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তিনি নগরের বলাশপুর কলমিস্ত্রি মোড় এলাকার বাসিন্দা।

সোমবার দুপুরে নজরুল ইসলাম বাদী হয়ে সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে চাঁদা না দেওয়ায় হামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, বাড়ি নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সূত্র: ইত্তেফাক

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর