শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দল নেতা

পাবনার বেড়ায় তিন লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন ও হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিক দল নেতা রিপন সরদার ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। গত মঙ্গলবার বেড়া সিঅ্যান্ডবি এলাকা থেকে তাঁকে তুলে নেওয়ার পর এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই রাতেই তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বুধবার বেড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
পাবনার বেড়ায় তিন লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন ও হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিক দল নেতা রিপন সরদার ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। গত মঙ্গলবার বেড়া সিঅ্যান্ডবি এলাকা থেকে তাঁকে তুলে নেওয়ার পর এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই রাতেই তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বুধবার বেড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

আহত মিজানুর রহমান (৪০) বেড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনজেল খানের ছেলে। তিনি এলাকায় হোটেল ও যানবাহন ব্যবসার সঙ্গে জড়িত। অভিযুক্ত রিপন সরদার (৩৫) সাঁথিয়া উপজেলার করমজা সরদারপাড়ার বাসিন্দা এবং সাঁথিয়া উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বেড়া পৌরসভার সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় মিজানুর রহমান ও তাঁর ভাই গোলাম মোস্তফা একটি বিপণিবিতান নির্মাণ করছেন। গত ১৯ জুন রিপন সরদার তাঁর সহযোগীদের নিয়ে সেখানে গিয়ে দুই ভাইয়ের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রিপন সরদার ও তাঁর সহযোগীরা মোটরসাইকেলে এসে মিজানুর রহমানকে জোর করে তুলে নিয়ে যান। পরে তাঁকে সাঁথিয়া উপজেলার করমজা বাজার বণিক সমিতির সভাপতি মহরম সরদারের কার্যালয়ে আটকে রাখা হয়।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, সেখানে আটকে রেখে মিজানুর রহমানের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। লোহার রড ও পাইপ দিয়ে মারধরের ফলে তাঁর একটি হাত ও একটি পা ভেঙে যায়। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আহতের ভাই গোলাম মোস্তফা বাদী হয়ে রিপন সরদারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেন।

পরিবারের সদস্যরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরও একই চক্র তাদের পরিবারের কাছে চাঁদা দাবি করেছিল। সে সময় সেনাবাহিনীর সহায়তা নেওয়া হলে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। মুচলেকায় ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে তার দায়ভার সংশ্লিষ্টদের বহনের কথা উল্লেখ ছিল। দীর্ঘ সময় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সম্প্রতি আবারও চাঁদা দাবির অভিযোগ ওঠে।

তবে চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন রিপন সরদার। তিনি দাবি করেন, অতীতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হলেও তার সত্যতা মেলেনি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ওই ব্যবসায়ীরা এখনো আগের শাসনামলের মতো আচরণ করছেন। তবে মারধরের ঘটনা সম্পর্কে তিনি বলেন, তাঁর লোকজন ব্যবসায়ীকে দুই-একটি আঘাত করেছে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার সরকার বলেন, ব্যবসায়ীকে মারধরের ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: ইত্তেফাক

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর