শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ব্যাংকের গ্রাহককে অনুসরণের সময় নারী চোর আটক, পুলিশে সোপর্দ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর পৌর এলাকার দুই নারী ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে আসেন। অভিযুক্ত নাসিমা আক্তার দীর্ঘ ৩০ মিনিট ধরে ওই নারীদের অনুসরণ করছিলেন। তারা ব্যাংক থেকে বের হওয়ার পর নাসিমা তাদের সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করেন এবং অসংলগ্ন কথা বলতে থাকেন। বিষয়টি পাশে থাকা এক দোকানদারের সন্দেহ হলে তিনি স্থানীয় লোকজনকে ডাকেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর বাজারে ব্যাংক গ্রাহককে অনুসরণের সময় নাসিমা আক্তার নামে এক নারী চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে গোলাপ চেয়ারম্যান মার্কেট সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। আটককৃত নাসিমা আক্তার জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা মানিক মিয়ার স্ত্রী।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর পৌর এলাকার দুই নারী ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে আসেন। অভিযুক্ত নাসিমা আক্তার দীর্ঘ ৩০ মিনিট ধরে ওই নারীদের অনুসরণ করছিলেন। তারা ব্যাংক থেকে বের হওয়ার পর নাসিমা তাদের সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করেন এবং অসংলগ্ন কথা বলতে থাকেন। বিষয়টি পাশে থাকা এক দোকানদারের সন্দেহ হলে তিনি স্থানীয় লোকজনকে ডাকেন।

​আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী তার বাড়ি সিলেট বলে দাবি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন। তবে উপস্থিত জনগণের তোপের মুখে এক পর্যায়ে তিনি নিজের সঠিক পরিচয় দেন এবং স্বীকার করেন যে তিনি নাসিরনগর উপজেলার বাসিন্দা। পরবর্তীতে তাকে নবীনগর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

​আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে নবীনগরের বিভিন্ন স্থানে চোর ও ছিনতাইকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। ভুক্তভোগীদের মতে, এই চক্রের মূল লক্ষ্য সাধারণত নারীরা।

ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার সময় তারা পিছু নেয়। কখনও কথার জাদুতে সম্মোহিত করে, আবার কখনও অজ্ঞান করে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেয়।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরনের চোর চক্রের কারণে অনেক মধ্যবিত্ত ও সাধারণ পরিবার তাদের শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। আসন্ন উৎসবের আগে নবীনগরের নিরাপত্তা জোরদার করতে এবং এই চক্রের বাকি সদস্যদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর