শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ব্রাজিলের জয়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিল সমর্থনে যোগদান

ফুটবল বিশ্বকাপ এলেই সমর্থকদের উন্মাদনা পৌঁছে যায় ভিন্ন মাত্রায়। প্রিয় দলের জয়-পরাজয়কে ঘিরে চলে নানা বাজি, চ্যালেঞ্জ ও মজার প্রতিশ্রুতি। এমনই এক ব্যতিক্রমী প্রতিশ্রুতি পালন করে আলোচনায় এসেছেন চট্টগ্রামের মিরসরাইয়ের এক আর্জেন্টিনা সমর্থক। উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেহেদীনগর গ্রামের বাসিন্দা কামরুল হাসান কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন, ব্রাজিল যদি হাইতির বিপক্ষে জয় লাভ করে, তাহলে তিনি আর্জেন্টিনার সমর্থন ছেড়ে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলকে সমর্থন করবেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ফুটবল বিশ্বকাপ এলেই সমর্থকদের উন্মাদনা পৌঁছে যায় ভিন্ন মাত্রায়। প্রিয় দলের জয়-পরাজয়কে ঘিরে চলে নানা বাজি, চ্যালেঞ্জ ও মজার প্রতিশ্রুতি। এমনই এক ব্যতিক্রমী প্রতিশ্রুতি পালন করে আলোচনায় এসেছেন চট্টগ্রামের মিরসরাইয়ের এক আর্জেন্টিনা সমর্থক।

উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেহেদীনগর গ্রামের বাসিন্দা কামরুল হাসান কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন, ব্রাজিল যদি হাইতির বিপক্ষে জয় লাভ করে, তাহলে তিনি আর্জেন্টিনার সমর্থন ছেড়ে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলকে সমর্থন করবেন।

শনিবার (২০ জুন) ভোরে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে জয়ী হলে নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেন কামরুল। বন্ধুদের উপস্থিতিতে গ্রামের একটি খোলা জায়গায় তিনি দুধ দিয়ে গোসল করেন। এরপর আর্জেন্টিনার জার্সি খুলে ব্রাজিলের জার্সি পরিধান করেন। পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

কামরুল হাসান বলেন, “ব্রাজিলকে নিয়ে মজার ছলে এমন ঘোষণা দিয়েছিলাম। তখন মনে হয়েছিল তারা হয়তো জিতবে না। কিন্তু ব্রাজিল জিতে যাওয়ায় নিজের কথা রাখতে দুধ দিয়ে গোসল করেছি। এখন সবাই বিষয়টি নিয়ে হাসাহাসি করলেও আমি এটি উপভোগ করছি।”

ব্রাজিল সমর্থক তার বন্ধু ফাইয়াজ রিয়াজ বলেন, “বন্ধু কামরুল বলেছিল, যদি ব্রাজিল জিতে যায়, তবে সবার সামনে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলকে সমর্থন করবে। ম্যাচ জয়ের পর আমরা তাকে তার প্রতিশ্রুতি অনুযায়ী দুধ দিয়ে গোসল করাই এবং ব্রাজিলের জার্সি পরিয়ে দিই।”

তিনি আরও বলেন, ব্রাজিল দীর্ঘদিন শিরোপা জিততে না পারলেও তারা শৈল্পিক ফুটবলের জন্য বিশ্বজুড়ে পরিচিত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর