শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে গুলি করে তুলে নেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রিফাত আহমেদ নামে এক যুবককে গুলি করে অপহরণের অভিযোগ উঠেছে। রোববার (১৪ জুন) রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই যুবক থোল্লাকান্দি গ্রামের মৃত মোস্তাক আহমেদের ছেলে। এ ঘটনায় এক নারীও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে সোমবার রাতে ওই এলাকার কথিত সন্ত্রাসী মনেক ডাকাতের সহযোগীরা রিফাতের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি আহত হলে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক একটি যানবাহনে তুলে নিয়ে যায়। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনো সন্ধান পাননি।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রিফাত আহমেদ নামে এক যুবককে গুলি করে অপহরণের অভিযোগ উঠেছে। 

রোববার (১৪ জুন) রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই যুবক থোল্লাকান্দি গ্রামের মৃত মোস্তাক আহমেদের ছেলে। এ ঘটনায় এক নারীও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে সোমবার রাতে ওই এলাকার কথিত সন্ত্রাসী মনেক ডাকাতের সহযোগীরা রিফাতের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি আহত হলে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক একটি যানবাহনে তুলে নিয়ে যায়। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনো সন্ধান পাননি।

শাহাদাত হোসেন সোহাগ জানান, রিফাতের সঙ্গে মনেক ডাকাতের দীর্ঘদিনের বিরোধ ছিল। তার অত্যাচারের কারণে রিফাত বাড়িতে থাকতে পারতেন না। গত রোববার তিনি বাড়িতে আসেন। সোমবার রাতে মনেক ডাকাত ও তার সহযোগীরা রিফাতকে গুলি করে অপহরণ করে। রিফাত জীবিত না মৃত, তা বলতে পারছি না। আমরা রিফাতের দ্রুত উদ্ধার এবং মনেক ডাকাতকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির ঘটনা সত্য। তবে কে বা কারা গুলি করেছে এবং অপহরণের অভিযোগের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মমিনুল হক রুবেল/সদ্য সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর