শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২০ মে) বিকেলে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২০ মে) বিকেলে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গলানিয়া গ্রামের আলী মিয়ার বাড়িতে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করছিলেন শ্রমিকেরা। দুপুরে ভেতরে কর্মরত দুই শ্রমিকের কোনো সাড়াশব্দ না পেয়ে তাদের খোঁজে অন্য আরও দুই শ্রমিক ট্যাংকের ভেতরে নামেন। এরপর দীর্ঘ সময় ধরে তাদের চারজনের কারও কোনো খোঁজ বা সাড়া না পাওয়ায় বাড়ির লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফারুক আহমেদ জানান, বেলা সাড়ে তিনটার দিকে খবর পেয়ে তাদের দল ঘটনাস্থলে যায়। উদ্ধারকারীরা নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন এবং পৌনে ছয়টার দিকে একে একে চারটি মরদেহ উদ্ধার করেন।

তিনি আরও জানান, সেপটিক ট্যাংকের ভেতরে বিদ্যুতের লাইন নিয়ে কাজ করা হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাজ করার সময় তারা সবাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর