শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে শিশু অমরাতের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে অমরাত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাতে পৌর শহরের শান্তিবাগ এলাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অমরাত ওই এলাকার বাসিন্দা পেডিস্ট সিয়ামের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪ থেকে ৫ দিন আগে অমরাত জ্বরে আক্রান্ত হয়। পরবর্তীতে তার ডায়রিয়া (পাতলা পায়খানা) শুরু হয়। একপর্যায়ে তার শরীরে হামের লক্ষণ দেখা দেয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে অমরাত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) রাতে পৌর শহরের শান্তিবাগ এলাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অমরাত ওই এলাকার বাসিন্দা পেডিস্ট সিয়ামের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪ থেকে ৫ দিন আগে অমরাত জ্বরে আক্রান্ত হয়। পরবর্তীতে তার ডায়রিয়া (পাতলা পায়খানা) শুরু হয়। একপর্যায়ে তার শরীরে হামের লক্ষণ দেখা দেয়। অবস্থার অবনতি হলে শনিবার রাতে তার শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় বাসায় চিকিৎসাধীন অবস্থাতেই সে মারা যায়।

এর আগে, গত কয়েকদিন আগে অমরাতের বাবা পেডিস্ট সিয়াম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মেয়ের অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া কামনা করেন। তিনি উল্লেখ করেন, তার মেয়ে আগে থেকেই কিডনি সমস্যায় ভুগছিল এবং তার ওপর হামে আক্রান্ত হওয়ায় শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা হামের সংক্রমণ রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ, জেলায় হামের প্রাদুর্ভাব বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। হামের লক্ষণ নিয়ে বিভিন্ন বয়সের ৫১ জন শিশু ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এর মধ্যে সাতজন রোগীর শরীরে হাম শনাক্ত করা হয়েছে।

সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর