শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছয়'শ দুঃস্থ মানুষের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগে নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের লালকুটির প্রাঙ্গনে সংক্ষিপ্ত অনুষ্ঠানের পর জালশুকা এবং আশপাশের গ্রামের মানুষের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে  ছয়'শ দুঃস্থ মানুষের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগে নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের লালকুটির প্রাঙ্গনে সংক্ষিপ্ত অনুষ্ঠানের পর জালশুকা এবং আশপাশের  গ্রামের মানুষের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে ঈদ খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান খান, সাংবাদিক খন্দকার শফিকুল আলম স্বপন, বড়াইল জালশুকা সরকারি  প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমেদ, বড়াইল ইসলামীয়া সিরাজুল উলুম মাদরাসার শিক্ষা সচিব মুহসিনুল করিম হারুনী।

গ্রামবাসীর মধ্যে উপস্থিত ছিলেন সেন্টু মোল্লা, সাবেক ফুটবলার জাফরুল ইসলাম বেলাল, তরুন সমাজসেবী আশরাফুল হক রিজেন, রফিকুল ইসলাম, ফরহাদ আহমেদ ও সাংবাদিক জুয়েল রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন জালশুকা রহমানিয়া জামে মসজিদের ইমাম জামাল উদ্দিন। পরে দুঃস্থ মানুষদের হাতে ঈদ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। সাদেকপুর পশ্চিম, বর্তমানে বড়াইল ইউনিয়নের সুদীর্ঘ সময়ের চেয়ারম্যান এবং বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী আবদুর রহিম হুমায়ূনের নামে প্রতিষ্ঠিত আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগে প্রতি বছর ২৮ রমজানে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর