সরেজমিনে গিয়ে জানা যায়, আব্দুর রাজ্জাক মিয়ার চার ছেলে, দুই ছেলে প্রবাসে থাকেন, আলকাছ ও ইসমাইল বাড়িতে থাকেন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে ইসমাইল পাশের একটি মসজিদের দেয়াল রং করছিলেন, সেই সময় পূর্ব শত্রুতার জেরে ছোট ভাই আলকাছ পিছন দিক থেকে বড় ভাই ইসমাইলকে রড দিয়ে আঘাত করলে ইসমাইল মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইসমাইল কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, ভাইদের মধ্যে বিরোধ ছিল বলে জানতে পেরেছি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল