শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শামীম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মাসুদ (২৪) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে নবীনগর–কোম্পানিগঞ্জ সড়কের পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত শামীম নবীনগর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের পালপাড়ার বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শামীম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মাসুদ (২৪) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে নবীনগর–কোম্পানিগঞ্জ সড়কের পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শামীম নবীনগর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের পালপাড়ার বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে। এদিকে আহত মাসুদও একই এলাকার খোকন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শামীমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামীম নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। আহত ব্যক্তিকে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. রোকসানা জানান, শামীম নামের এক যুবককে হাসপাতালে আনা হলে তাকে স্পট ডেড ঘোষণা করা হয়। আহত মাসুদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর