শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া–৫ আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে কাজী নাজমুল হোসেন তাপস নবীনগর উপজেলা পরিষদে এসে মনোনয়নপত্র জমা দেন। তবে তাঁর সঙ্গে বিশাল কর্মী-সমর্থকদের উপস্থিতি থাকলেও কোনো মিছিল ছিল না এবং আচরণবিধি অনুযায়ী উপজেলা পরিষদ গেটে অল্পসংখ্যক ব্যক্তি ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।

বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে কাজী নাজমুল হোসেন তাপস নবীনগর উপজেলা পরিষদে এসে মনোনয়নপত্র জমা দেন। তবে তাঁর সঙ্গে বিশাল কর্মী-সমর্থকদের উপস্থিতি থাকলেও কোনো মিছিল ছিল না এবং আচরণবিধি অনুযায়ী উপজেলা পরিষদ গেটে অল্পসংখ্যক ব্যক্তি ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এদিন নির্বাচন আচরণবিধি মেনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবদুল মান্নান মনোনয়নপত্র জমা দেন। এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন— মোহাম্মদ শাহিন খান (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), মো. কামরুল ইসলাম (জাতীয় পার্টি) এবং নাহিদা জাহান (গণসংহতি আন্দোলন)।

১১-দলীয় ইসলামী জোটের পক্ষে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাঁরা হলেন— মো. আবদুল বাতেন (জামায়াতে ইসলামী), আমজাদ হোসেন আশরাফী (বাংলাদেশ খেলাফত মজলিশ) এবং মোহাম্মদ নজরুল ইসলাম নজু (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, “আমার কাছে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপর একজন প্রার্থী রিটার্নিং কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর