শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বন্দর ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা পরিষদের নতুন কর্মসূচি

চট্টগ্রাম বন্দরের 'চিটাগং কন্টেইনার টার্মিনাল ও নিউমুরিং কন্টেইনার টার্মিনাল' (CCT–NCT) বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে দুই দফা কর্মসূচি ঘোষণা করেছে বন্দর রক্ষা পরিষদ। তারা জানিয়েছে, বন্দর দেশের সার্বভৌম অর্থনীতির মেরুদণ্ড এবং এ সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী ও সমুদ্রবাণিজ্যের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ২০২৫ সকাল ১১টায় শহরের তিনটি পয়েন্ট: দেওয়ানহাট মোড়, নয়া বাজার মোড় ও বন্দর টিলা মোড়থেকে বন্দর অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া সেদিন বন্দর কর্মচারীরা এক ঘণ্টার কলম বিরতি পালন করবেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রাম বন্দরের 'চিটাগং কন্টেইনার টার্মিনাল ও নিউমুরিং কন্টেইনার টার্মিনাল' (CCT–NCT) বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে দুই দফা কর্মসূচি ঘোষণা করেছে বন্দর রক্ষা পরিষদ। তারা জানিয়েছে, বন্দর দেশের সার্বভৌম অর্থনীতির মেরুদণ্ড এবং এ সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী ও সমুদ্রবাণিজ্যের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ২০২৫ সকাল ১১টায় শহরের তিনটি পয়েন্ট: দেওয়ানহাট মোড়, নয়া বাজার মোড় ও বন্দর টিলা মোড়থেকে বন্দর অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া সেদিন বন্দর কর্মচারীরা এক ঘণ্টার কলম বিরতি পালন করবেন।

অন্যদিকে ৩ ডিসেম্বর ২০২৫ বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সল্টগোলা মোড়, বড়পোল মোড় এবং আগ্রাবাদ যমুনা ভবনের সামনে অবস্থান ধর্মঘট ও সড়ক অবরোধ করা হবে। এদিন কর্মচারীরা তিন ঘণ্টা কলম বিরতিতে থাকবেন।

বন্দর রক্ষা পরিষদের নেতারা জানিয়েছেন, কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হবে এবং দেশের অর্থনীতি ও বন্দর ব্যবস্থাপনা রক্ষার্থে জনগণের সহযোগিতা প্রয়োজন। তাদের দাবি, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে চট্টগ্রাম বন্দরকে কোনোভাবেই বিদেশি নিয়ন্ত্রণে যেতে দেওয়া যাবে না।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর