শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বিএনপিতে যোগ দিলেন ২০০ আ.লীগ নেতারা

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ব্যাপারীর নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে সদর উপজেলা বিএনপি নেতাদের পক্ষ থেকে ফুল দিয়ে তাঁদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়। এ সময় যোগদানকারী নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ব্যাপারীর নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে সদর উপজেলা বিএনপি নেতাদের পক্ষ থেকে ফুল দিয়ে তাঁদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়। এ সময় যোগদানকারী নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী ও ডি এম শাহজাহান।

সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার আওয়ামী লীগের শাসনামলের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন।

সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন বলেন, নতুনভাবে যাঁরা দলে যোগ দিয়েছেন, তাঁদের অংশগ্রহণ বিএনপির সাংগঠনিক শক্তি আরও বাড়াবে।

যোগদানকারী নেতা-কর্মীদের পক্ষে বক্তব্য দেন রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ব্যাপারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল্লাহ কুড়ালী এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আহমেদ ব্যাপারী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর