শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বিএনপির সমর্থকের ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্টের জেরে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে নিহত মা

কক্সবাজারের উখিয়ায় বিএনপির সমর্থক এক যুবকের ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেওয়ার জেরে হামলায় সৈয়দা খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সৈয়দা খাতুন স্থানীয় বাসিন্দা সব্বির আহমেদের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি টাইপালং এলাকার একটি মাদ্রাসার দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়। কে বা কারা এ দেয়াললিখনের সঙ্গে জড়িত, তা নিয়ে কয়েক দিন ধরে এলাকায় আলোচনা চলছিল। এ নিয়ে উত্তেজনার মধ্যেই স্থানীয় এনজিওকর্মী ইমরানকে ছাত্রলীগের সমর্থক আখ্যা দিয়ে হামলার অভিযোগ ওঠে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন সৈয়দা খাতুন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
কক্সবাজারের উখিয়ায় বিএনপির সমর্থক এক যুবকের ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেওয়ার জেরে হামলায় সৈয়দা খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সৈয়দা খাতুন স্থানীয় বাসিন্দা সব্বির আহমেদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি টাইপালং এলাকার একটি মাদ্রাসার দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়। কে বা কারা এ দেয়াললিখনের সঙ্গে জড়িত, তা নিয়ে কয়েক দিন ধরে এলাকায় আলোচনা চলছিল। এ নিয়ে উত্তেজনার মধ্যেই স্থানীয় এনজিওকর্মী ইমরানকে ছাত্রলীগের সমর্থক আখ্যা দিয়ে হামলার অভিযোগ ওঠে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন সৈয়দা খাতুন।

কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগের দেয়াললিখন প্রসঙ্গে আকাশ নামের স্থানীয় এক বিএনপি-সমর্থক যুবক ফেসবুকে পোস্ট দেন। সেই পোস্টে স্থানীয় এক যুবক ‘হা হা’ রিঅ্যাক্ট দেন। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আকাশ বিষয়টি জানতে চাইলে ওই যুবক জানান, তাঁর স্ত্রী ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করেন।

এসপি আরও জানান, ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির সময় সৈয়দা খাতুন আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয়দের ভাষ্য, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ইউনুস নামের এক যুবক একটি ফেসবুক পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেন। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন বিএনপি-সমর্থক তাঁকে মারধর শুরু করেন। এ সময় ইমরান সেখানে উপস্থিত ছিলেন এবং বন্ধুকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়। পরে ছেলের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে এসে হামলার শিকার হন সৈয়দা খাতুন।

ইমরান দাবি করেন, শনিবার রাতে তিনি ও তাঁর বন্ধু ইউনুস স্থানীয় একটি দোকানে বসেছিলেন। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী সেখানে ঢুকে তাঁদের মারধর শুরু করেন। খবর পেয়ে তাঁর মা ঘটনাস্থলে এসে বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়।

অন্যদিকে, বিএনপি নেতা মিজান সিকদার ও তাঁর ছেলে জিসান সিকদার সংবাদ সম্মেলন করে হামলার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাঁদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত চলছে। সূত্র: আজকের পত্রিকা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর