শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বিদ্যালয়ের হোস্টেলে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, বিক্ষোভ-ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি বিদ্যালয়ের ছাত্রাবাস থেকে মেহেদী হাসান (১৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালিয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বিকেলে মেহেদীর মরদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যরা দাবি করেন, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি বিদ্যালয়ের ছাত্রাবাস থেকে মেহেদী হাসান (১৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালিয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে বিকেলে মেহেদীর মরদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যরা দাবি করেন, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মেহেদী হাসান উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের জিয়া উদ্দিন জিয়ার ছেলে। সে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, বিকেলে ছাত্রাবাসের একটি জানালার গ্রিলে মেহেদীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।

তবে মেহেদীর বাবা জিয়া উদ্দিন বলেন, তার ছেলে সুস্থ ও স্বাভাবিক ছিল। আত্মহত্যার মতো কোনো কারণ তার ছিল না। তাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে পরিবারের সন্দেহ।

পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ তোলার পর রাতে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে স্থানীয় লোকজন জড়ো হতে থাকেন। একপর্যায়ে উত্তেজিত জনতা বিদ্যালয়ের প্রধান ফটক ও অভ্যর্থনা কক্ষে ভাঙচুর চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইকিং করে উপস্থিত লোকজনকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে এলাকাবাসী শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর