ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্র ছিল ৫.৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে মাধবদী এলাকায়। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পে উৎপত্তিস্থল নরসিংদীর বিভিন্ন স্থানে অন্তত ৫৫ জন আহত হয়েছেন।
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্র ছিল ৫.৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে মাধবদী এলাকায়।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পে উৎপত্তিস্থল নরসিংদীর বিভিন্ন স্থানে অন্তত ৫৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভূমিকম্পের সময় জেলায় বিভিন্ন ভবনের দেয়াল, রেলিং ও টিনের চাল কেঁপে ওঠে। শহরের একটি আবাসিক এলাকায় বাড়ির ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তিনজন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।