শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ভোটকেন্দ্রের সামনে নগদ টাকাসহ জামায়াতের ওয়ার্ড সভাপতি আটক

চুয়াডাঙ্গা পৌর এলাকার একটি ভোটকেন্দ্রের সামনে থেকে নগদ টাকাসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আটক শরীফ হাসান (৫৫) চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি বলে জানা গেছে। তার কাছ থেকে ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। নেজারত শাখার ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
চুয়াডাঙ্গা পৌর এলাকার একটি ভোটকেন্দ্রের সামনে থেকে নগদ টাকাসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

আটক শরীফ হাসান (৫৫) চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি বলে জানা গেছে। তার কাছ থেকে ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

নেজারত শাখার ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোটকেন্দ্রের সামনে সন্দেহজনকভাবে অবস্থান করার সময় শরীফ হাসানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টাকার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শরীফ হাসান কেন্দ্রের সামনে ঘোরাফেরা করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে জানায়। কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করে এবং পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করে।

স্থানীয় বাসিন্দা পারভেজ খান অভিযোগ করেন, শরীফ ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণ করছিলেন। তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) সহিদুর রহমান জানান, দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে চুয়াডাঙ্গা জেলা ওলামা জামায়েতের সভাপতি শুকুর আলী দাবি করেন, ঘটনাটি পরিকল্পিত। তার ভাষ্য, উদ্ধার হওয়া টাকা খাবার ও ভ্যানভাড়া বাবদ সঙ্গে রাখা হয়েছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর