শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ভোটের দিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দেবীদ্বার থেকে চাঁদাবাজি-মাদক বিদায় নেবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভোটের দিন সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই দেবীদ্বার থেকে মাদক, অনলাইন জুয়া ও চাঁদাবাজি বিদায় নেবে। তাঁর ভাষায়, ১৩ ফেব্রুয়ারি দেবীদ্বারে চাঁদাবাজি ও ঋণখেলাপিমুক্ত একটি নতুন সূর্য উদিত হবে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভোটের দিন সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই দেবীদ্বার থেকে মাদক, অনলাইন জুয়া ও চাঁদাবাজি বিদায় নেবে। তাঁর ভাষায়, ১৩ ফেব্রুয়ারি দেবীদ্বারে চাঁদাবাজি ও ঋণখেলাপিমুক্ত একটি নতুন সূর্য উদিত হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া এলাকার বটতলী বাজারে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতে নির্বাচনের সময় ভোটারদের খাওয়ানো, টাকা দেওয়া এবং ভোটকেন্দ্রে নিতে বাড়িতে সিএনজি অটোরিকশা পাঠানোর মতো অনিয়ম হয়েছে। তিনি বলেন, ভোটের আগে প্রার্থীর কাছ থেকে ঘুষ নিলে পরে পাঁচ বছর ধরে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার নৈতিক অধিকার থাকে না।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটের দিন ফজরের নামাজ শেষে কেন্দ্রে গিয়ে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে, যাতে কেউ ভোটাধিকার কেড়ে নিতে না পারে। তিনি আরও বলেন, কেউ কেন্দ্র দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ জানাতে হবে।

এ সময় তিনি ছাত্র শক্তি ও ছাত্রশিবিরের কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তাঁর মতে, তরুণদের সক্রিয় উপস্থিতিতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।

এর আগে মঙ্গলবার সকালে দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে এক নির্বাচনী উঠান বৈঠকে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, তাঁর নিজ ইউনিয়নে নির্বাচনী ব্যানারে আগুন দেওয়া হয়েছে। তিনি জানান, সোমবার রাতে রসুলপুরের খাইয়ার গ্রামে তাঁর ব্যানারে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়।

উঠান বৈঠক ও নির্বাচনী সভায় দেবীদ্বার উপজেলা জামায়াতের সভাপতি শহিদুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদসহ স্থানীয় জামায়াত ও এনসিপির নেতারা বক্তব্য দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর