শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে তারেক মেম্বারের বাড়ি সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্র জানায়, তারেক মেম্বারের বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে নির্বাচনি বিষয় নিয়ে আলোচনা করছিলেন ইসলামী আন্দোলনের স্থানীয় নেতা শফিক ও সাইফুল এবং জামায়াত কর্মী সাইদ ও কামাল। একপর্যায়ে কথাকাটাকাটি থেকে তাদের মধ্যে তীব্র বাক্বিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।
প্রথমে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে সংঘর্ষ থামালেও উভয় পক্ষ বাড়িতে ফিরে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের চারজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোহাজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।