শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ভোজ্যতেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

বক্তারা বলেন, 'নির্ধারিত দামে খোলা সয়াবিন তেল ১৮৫ টাকা এবং বোতলজাত তেল ১৭০ টাকা হওয়ার কথা থাকলেও বাজারে বোতলজাত তেল ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একইভাবে খোলা পাম তেলও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে, যা বাজার তদারকির দুর্বলতাকে স্পষ্ট করে।' তারা আরও অভিযোগ করেন, একটি সিন্ডিকেট গুদামে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিচ্ছে। এতে সাধারণ ভোক্তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রির প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
 
বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা ক্যাব এ কর্মসূচি পালন করে।
 
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের বাজারে আবারও অস্থিরতা সৃষ্টি হয়েছে। সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে সয়াবিন তেল প্রতি লিটারে ৩০ থেকে ৩৪ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করা হচ্ছে। কোথাও বোতলজাত তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, আবার কোথাও খোলা তেলের নামে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে।

বক্তারা বলেন, 'নির্ধারিত দামে খোলা সয়াবিন তেল ১৮৫ টাকা এবং বোতলজাত তেল ১৭০ টাকা হওয়ার কথা থাকলেও বাজারে বোতলজাত তেল ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একইভাবে খোলা পাম তেলও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে, যা বাজার তদারকির দুর্বলতাকে স্পষ্ট করে।'

তারা আরও অভিযোগ করেন, একটি সিন্ডিকেট গুদামে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিচ্ছে। এতে সাধারণ ভোক্তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন।
 
ভোজ্যতেলের মান নিয়েও উদ্বেগ প্রকাশ করে জেলা ক্যাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রবিন বলেন, 'অনেক ক্ষেত্রে নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং বিভিন্ন জটিল রোগের কারণ হতে পারে।'

মানববন্ধন থেকে ক্যাবের পক্ষ থেকে সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট চিহ্নিত করে শাস্তি প্রদান, বাজার তদারকি জোরদার, মজুতদারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ফুড-গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামূলক করার দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা কোষাধ্যক্ষ এনামুল হক প্রিন্স, জেলা কমিটি সদস্য রুকনুজ্জামান মিঠু, রফিকুল ইসলাম, এস এম বিজয়, দিদার এলাহী ইকবাল, সদর উপজেলা সভাপতি গাজী খায়রুজ্জামান, সহ-সভাপতি তারিকুল ইসলাম, সদস্য আল মামুন, আসমা খন্দকার, জহিরুল ইসলাম মিন্টু, জাহাঙ্গীর ডালিম, আড়াইহাজার উপজেলা সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান প্রমুখ।
 
সদ্য সংবাদ/আবদুল্লাহ সরকার

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর