শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

‘ভাই’ বলেসম্বোধন করায় সাংবাদিকের ওপর চটলেন এসিল্যান্ড

ভাই বলে সম্বোধন করায় এক সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার, ভূমি (এসিল্যান্ড) আরিফুল ইসলামের বিরুদ্ধে। রোববার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। তিনি সাধারণ কোনো মানুষ নন দাবি করে এসিল্যান্ড বলেন, ‘ভাই কেন বললেন, সাধারণ মানুষ ভাববে আপনার সঙ্গে আমার স্বজনপ্রীতি রয়েছে। সবাই আমাকেও সাধারণ মানুষ ভাববে।’

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ভাই বলে সম্বোধন করায় এক সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার, ভূমি (এসিল্যান্ড) আরিফুল ইসলামের বিরুদ্ধে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

তিনি সাধারণ কোনো মানুষ নন দাবি করে এসিল্যান্ড বলেন, ‘ভাই কেন বললেন, সাধারণ মানুষ ভাববে আপনার সঙ্গে আমার স্বজনপ্রীতি রয়েছে। সবাই আমাকেও সাধারণ মানুষ ভাববে।’

জানা গেছে, রোববার সকাল থেকে পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে প্রশাসনের তত্ত্বাবধানে তেল বিক্রি করছিল কতৃপক্ষ। দুপুরের দিকে ফিলিং স্টেশনটি পরিদর্শন আসেন ওই এসিল্যান্ড। এ সময় দেশ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি জুয়েল রানা ফিলিং স্টেশনে কী পরিমাণ তেল গ্রাহকদের দেওয়া হচ্ছে জানার জন্য ভাই সম্বোধন করে কথা বলা শুরুর মুহূর্তেই তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এ বিষয়ে দেশ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি জুয়েল রানা বলেন, 'আমি দুপুরের দিকে সাহা ফিলিং স্টেশনে তথ্য নিতে যাই। এসিল্যান্ডকে ভাই বলামাত্র আমাকে বলেন, কেন আমাকে ভাই বললে?, সাধারণ মানুষ কি মনে করবে? ভাববে আপনার সঙ্গে আমার স্বজনপ্রীতি রয়েছে।'

তিনি আরও বলেন, 'তাকে স্যার না বলার কারণেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সবার সামনে আমাকে এসব কথা বলে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন। এসিল্যান্ডকে স্যার বলতে হবে, এমন নিয়ম আমার জানা নেই।'

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের মুঠোফোনে কয়েকবার কল করার পর তিনি ফোন ধরে আবারও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বার বার কল করার কারণ জানতে চান। পরে তার কাছে সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বলতে সাধারণ মানুষ বাধ্য কি না, জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

এ বিষয়ে বক্তব্য জানতে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর