শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: সহকারী স্টেশন মাস্টার বরখাস্ত, উদ্ধার কাজে ২ ট্রেন

বগুড়ার সান্তাহার রেলস্টেশনের অদূরে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে দুর্ঘটনাস্থলে বগি উদ্ধারে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন পৌঁছেছে এবং সৈয়দপুর থেকে আরও একটি ট্রেন আনা হচ্ছে। বুধবার (১৮ মার্চ) বিকেল প্রায় ২টার দিকে সান্তাহার থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে বাগবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের ইঞ্জিন অতিক্রম করলেও হঠাৎ করে বগিগুলো লাইনচ্যুত হয়ে পড়ে। ১৪টি বগির মধ্যে ৯টি লাইনচ্যুত হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বগুড়ার সান্তাহার রেলস্টেশনের অদূরে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে দুর্ঘটনাস্থলে বগি উদ্ধারে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন পৌঁছেছে এবং সৈয়দপুর থেকে আরও একটি ট্রেন আনা হচ্ছে।

বুধবার (১৮ মার্চ) বিকেল প্রায় ২টার দিকে সান্তাহার থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে বাগবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের ইঞ্জিন অতিক্রম করলেও হঠাৎ করে বগিগুলো লাইনচ্যুত হয়ে পড়ে। ১৪টি বগির মধ্যে ৯টি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনায় অন্তত ৫০ থেকে ৬০ জন যাত্রী আহত হন। আতঙ্কে ট্রেনের ছাদে থাকা অনেক যাত্রী লাফ দিয়ে নিচে পড়ে আহত হন। আহতদের নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেয়। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম।

দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেললাইনের স্লিপার সরে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানিয়েছে, গত ১৫-২০ দিন ধরে ওই এলাকায় রেললাইন সংস্কারের কাজ চলছিল এবং এ কারণে ট্রেন চলাচলে সতর্কতা অবলম্বন করা হচ্ছিল।

বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, 'রাতের মধ্যেই উদ্ধার কাজ সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'

সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, 'দুর্ঘটনার কারণ এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর