শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাসন্তী পূজার বিজয়া দশমী উপলক্ষে গঙ্গা মাতৃ মন্দিরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আলোচনা সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—এমন মানবিক মূল্যবোধ ধারণ করেই আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে।” তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে পারস্পরিক সহানুভূতি, সহমর্মিতা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। বক্তারা মন্দিরের উন্নয়নের বিষয়েও আলোকপাত করেন। বিশেষ করে কাপ্তাই লেকের সঙ্গে সংযুক্ত করে মন্দির সংলগ্ন এলাকায় একটি সিঁড়িঘাট নির্মাণের আশ্বাস প্রদান করা হয়, যা পর্যটন আকর্ষণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা উল্লেখ করেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
রাঙ্গামাটির রিজাভ মুখস্থ শ্রী শ্রী গঙ্গা মাতৃ মন্দিরে বাসন্তী পূজার বিজয়া দশমী উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকালে বিজয়ার অঞ্জলি প্রদান শেষে মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম, জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙ্গামাটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য বাবু দয়াল দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গামাটির সভাপতি স্বপন কান্তি মহাজন, সাধারণ সম্পাদক সুব্রত দে এবং সাংগঠনিক সম্পাদক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক নন্দন দেবনাথ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী গঙ্গা মাতৃ মন্দির কমিটির সভাপতি প্রমতোষ দেব এবং সঞ্চালনা করেন বাসন্তী পূজা উদযাপন কমিটির সভাপতি মিশু দে।

আলোচনা সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—এমন মানবিক মূল্যবোধ ধারণ করেই আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে।” তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে পারস্পরিক সহানুভূতি, সহমর্মিতা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

বক্তারা মন্দিরের উন্নয়নের বিষয়েও আলোকপাত করেন। বিশেষ করে কাপ্তাই লেকের সঙ্গে সংযুক্ত করে মন্দির সংলগ্ন এলাকায় একটি সিঁড়িঘাট নির্মাণের আশ্বাস প্রদান করা হয়, যা পর্যটন আকর্ষণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা উল্লেখ করেন।

এছাড়াও রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটন শিল্পকে আরও গতিশীল করতে বেকার যুবকদের ট্যুরিজম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে দক্ষ ট্যুর গাইড হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে তারা স্বাবলম্বী হতে পারে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর