শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাঞ্ছারামপুরে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে: মো. মহসীন

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মহসীন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লা প্রতীকের এক অভাবনীয় বিপ্লব ঘটবে ইনশাল্লাহ। বাঞ্ছারামপু‌রে জামায়াতে ইসলামীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার হচ্ছে বিগত ৫৪ বছরের অন্যায়, অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সা‌ড়ে ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের উদ্যোগে আয়োজিত নির্বাচনি মিছিল শে‌ষে এসব কথা বলেন তিনি।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মহসীন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লা প্রতীকের এক অভাবনীয় বিপ্লব ঘটবে ইনশাল্লাহ। বাঞ্ছারামপু‌রে জামায়াতে ইসলামীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার হচ্ছে বিগত ৫৪ বছরের অন্যায়, অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সা‌ড়ে ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের উদ্যোগে আয়োজিত নির্বাচনি মিছিল শে‌ষে এসব কথা বলেন তিনি।

মো. মহসীন বলেন, 'নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো স্থান হবে না। জনগণ বিশ্বাস করে জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ একটি কল্যাণমূলক ও মানবিক রাষ্ট্রে পরিণত হবে। সে লক্ষ্যেই দেশের নারী-পুরুষ, কৃষক-শ্রমিক ও ছাত্র-জনতা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে উদগ্রীব হয়ে অপেক্ষা করছে।'

তিনি বলেন, 'জনগণের বিজয় নিশ্চিত করতে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্র ও ব্যালট পাহারা দিতে হবে। কোনো অবস্থাতেই কেন্দ্র দখল হতে দেওয়া যাবে না।'

তিনি আরও বলেন, 'যারা ভোট কারচুপির ষড়যন্ত্র করছে, আমরা শান্তিপূর্ণভাবেই তাদের প্রতিহত করব। বাঞ্ছারামপুরের মাটিতে আমাদের দুর্বল ভাবার সুযোগ নেই। আমরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু আমাদের নীরবতাকে কখনো দুর্বলতা মনে করবেন না। আমি ছাত্রজীবন থেকেই আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছি। কেউ যদি ষড়যন্ত্র করে জনগণের ভোটাধিকার হরণ করতে চায়, তাহলে আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমেই জনগণ তার দাঁতভাঙা জবাব দেবে—ইনশাআল্লাহ।'

তিনি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার প্রত্যাশা জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন কমিটির পরিচালক মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে‌ন্দ্রীয় শূরা সদস্য মহিউদ্দিন ফারুক, জেলা সেক্রেটারি মাওলানা মো. আমিনুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মো. সারোয়ার হাসান আলমগীর, উপজেলা এনসিপির সমন্বয়ক মো. মাইনুদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনি মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিলটি উপজেলা মাওলাগঞ্জ বাজার মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাতুরবা‌ড়ি মোড় শেষ হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর