শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাবের শ্রীপুর উপজেলা কমিটির আহ্বায়ক ঘোষণা

বাংলাদেশ প্রেসক্লাবের ঢাকা বিভাগীয় কার্যালয়ে গাজীপুর জেলা ও মহানগর কমিটির পিঠা উৎসব শেষে শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রূপসী বাংলা টিভির স্টাফ রিপোর্টার মাহবুল আলমকে আহ্বায়ক এবং চ্যানেল এস-এর সংবাদকর্মী নাঈম হাসানকে সদস্যসচিব করে ১৫ সদস্যবিশিষ্ট শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাবের ঢাকা বিভাগীয় কার্যালয়ে গাজীপুর জেলা ও মহানগর কমিটির পিঠা উৎসব শেষে শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রূপসী বাংলা টিভির স্টাফ রিপোর্টার মাহবুল আলমকে আহ্বায়ক এবং চ্যানেল এস-এর সংবাদকর্মী নাঈম হাসানকে সদস্যসচিব করে ১৫ সদস্যবিশিষ্ট শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

গত ১৪ জানুয়ারি ২০২৫ ইং পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর ১৭ জানুয়ারি সাংবাদিক মাহবুল আলমকে এককভাবে আহ্বায়ক হিসেবে ঘোষণা দেওয়া হয়।

পরবর্তীতে সোমবার (২০ জানুয়ারি ২০২৫ ইং) গাজীপুরের শিববাড়ীতে অবস্থিত বাংলাদেশ প্রেসক্লাবের ঢাকা বিভাগীয় কার্যালয়ে পিঠা উৎসব শেষে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মেজবাহ উদ্দীন সরকার, ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি ডা. মো. এফ রহমান এবং কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।

আহ্বায়ক কমিটির সদস্যসচিব নাঈম হাসান জানান, সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ প্রেসক্লাবের সব সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, আগামী ৩০ দিনের মধ্যে সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেসক্লাবের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা কমিটির একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার চেষ্টা করা হবে।

শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাংবাদিক মাহবুল আলম বলেন, সাংবাদিকতার শুরু থেকে আজ পর্যন্ত তিনি অসহায়, নিপীড়িত ও শোষিত মানুষের পক্ষে কাজ করে আসছেন। এ কারণে একাধিকবার হুমকির শিকার হলেও তিনি কখনো সত্যের বিপরীতে অবস্থান নেননি।

তিনি আরও বলেন, বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান, ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি ডা. মো. এফ রহমান এবং গাজীপুর জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মেজবাহ উদ্দীন সরকার তাকে শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়ায় তার দায়িত্ব আরও কয়েকগুণ বেড়ে গেছে। তিনি নিজের অবস্থান থেকে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর