শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাগেরহাটের ডিসি ও এসপিকে হুমকি, বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে গালাগাল

বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) ফোন করে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার একাধিক বিদেশি নম্বর থেকে তাঁদের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল এবং হুমকি দেওয়া হয়। এদিকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার ফেসবুক আইডি থেকে পুলিশ সুপারকে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র নিশ্চিত করেছে, ভিডিওতে থাকা অডিও কথোপকথনটি সত্য।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) ফোন করে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার একাধিক বিদেশি নম্বর থেকে তাঁদের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল এবং হুমকি দেওয়া হয়।

এদিকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার ফেসবুক আইডি থেকে পুলিশ সুপারকে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র নিশ্চিত করেছে, ভিডিওতে থাকা অডিও কথোপকথনটি সত্য।

অডিওতে শোনা যায়, এসপি ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গেই অপর প্রান্ত থেকে গালাগাল শুরু করা হয়। একপর্যায়ে বলা হয়, ‘এই… কী করছস, সাদ্দামের লগে কী করছস…।’ পুরো সময়জুড়ে পুলিশ সুপারকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি।

বিভিন্ন বিদেশি নম্বর থেকে হুমকিমূলক ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, তিনি এ ধরনের কয়েকটি ফোন কল পেয়েছেন। কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেনও জানান, রোববার সকাল থেকে তিনিও বিভিন্ন নম্বর থেকে হুমকিমূলক ফোন পেয়েছেন। তিনি বলেন, ‘এটি অনভিপ্রেত। তবে আমি বিচলিত নই। যে প্রসঙ্গকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটছে, সেখানে প্রশাসন সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়েই কাজ করেছে। সম্ভবত কিছু বট বা বিদেশি নম্বর ব্যবহার করে এসব করা হচ্ছে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ ও প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলা হলেও রোববার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করার তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘বিব্রতকর’ বলে উল্লেখ করেন।

তাঁদের মতে, একটি দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা সবাইকে সতর্কতার সঙ্গে মোকাবিলা করা প্রয়োজন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর