শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিসে আগুন

বাগেরহাট–২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের বন্ধ হয়ে যাওয়া একটি পত্রিকার পরিত্যক্ত অফিসের সামনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ৮ ফেব্রুয়ারি বিকেলে বাগেরহাট শহরের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অধুনালুপ্ত দৈনিক দক্ষিণ কণ্ঠ পত্রিকার ওই কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা আগুন দেয় বলে অভিযোগ উঠেছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

বাগেরহাট–২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের বন্ধ হয়ে যাওয়া একটি পত্রিকার পরিত্যক্ত অফিসের সামনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ৮ ফেব্রুয়ারি বিকেলে বাগেরহাট শহরের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অধুনালুপ্ত দৈনিক দক্ষিণ কণ্ঠ পত্রিকার ওই কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা আগুন দেয় বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই অফিসের সামনে রাখা একটি স্পিডবোট এবং বিভিন্ন প্রজাতির গাছপালা পুড়ে যায়। অল্পের জন্য রক্ষা পায় সেখানে থাকা দুটি বড় টিনশেড ঘর।

সম্প্রতি ওই ভবনের সামনে মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের জন্য নির্ধারিত স্থান উল্লেখ করে একটি সাইনবোর্ড স্থাপন করেন এম এ এইচ সেলিম। এ প্রসঙ্গে তার বড় ছেলে মেহেদী হাসান প্রিন্স বলেন, বাগেরহাটবাসীর জন্য একটি মেডিকেল কলেজ হাসপাতাল করার স্বপ্ন ছিল তাদের। তবে ফ্যাসিস্ট সরকারের আমলে সেই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি, যদিও হাসপাতালের জন্য জমিও নির্ধারণ করা ছিল।

মেহেদী হাসান প্রিন্স অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী ও ঘোড়া প্রতীকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে গত ২ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন স্থানে তাদের নির্বাচনী প্রচারণায় বাধা, কর্মীদের হুমকি, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। তার দাবি, রোববার তার বাবার প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতালের স্থাপনায় পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। তিনি বলেন, কেন শুধুমাত্র তাদের ওপরই এসব হামলা হচ্ছে, অন্য প্রার্থীদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটছে না। একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, এসব বিষয়ে পুলিশ প্রশাসনকে অবহিত করা হলেও কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি।

এদিকে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। কীভাবে আগুন লেগেছে, তা জানতে ছায়া তদন্ত শুরু করা হয়েছে। সূত্র: বাংলা নিউজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর