শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাগেরহাটে নির্বাচন-পরবর্তী বিএনপি নেতাদের হামলা-সহিংসতায় আহত ৩৫

বাগেরহাট জেলায় নির্বাচন-পরবর্তী পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এতে অন্তত ২০টি বসতবাড়ি ভাঙচুর ও তছনছ করা হয়। পরিস্থিতি ঘিরে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জামায়াতে ইসলামী নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং প্রতিটি ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। হামলা ও ভাঙচুরের অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বাগেরহাট জেলায় নির্বাচন-পরবর্তী পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এতে অন্তত ২০টি বসতবাড়ি ভাঙচুর ও তছনছ করা হয়। পরিস্থিতি ঘিরে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জামায়াতে ইসলামী নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং প্রতিটি ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। হামলা ও ভাঙচুরের অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি আসনের মধ্যে বাগেরহাট-১, ২ ও ৪ আসনে জামায়াতের প্রার্থীরা বিজয়ী হন। অন্যদিকে বাগেরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী জয় পান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা গ্রামে ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি কারি মোল্লা এবং কর্মী জাহাঙ্গীর শেখ, ইয়াকুব আলী হাওলাদার ও মশিউর রহমানসহ পাঁচ থেকে ছয়জনের বাড়িতে গভীর রাতে ভাঙচুর চালানো হয়। ভুক্তভোগীদের অভিযোগ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের নেতৃত্বে এ হামলা হয়।

এই ঘটনার জেরে আজ সকালে মিরাজুল ইসলামের বাড়িসহ সাত থেকে আটজন বিএনপি কর্মীর বাড়িতে পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, জামায়াত সমর্থক আনোয়ারুল হাওলাদার ও সুমন হাওলাদারের নেতৃত্বে এ হামলা চালানো হয়। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইমরান ও তারেক নামের দুজনকে আটক করেছে পুলিশ।

জেলার কচুয়া উপজেলার চন্দ্রপাড়া এলাকায় বিএনপি প্রার্থী ভোট কম পাওয়ার জেরে শেখ আব্দুস সালাম নামের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ছেলে নাহিদ হাসান অভ্র জানান, ফতেপুর বাজারের কাছে স্থানীয় বিএনপি সমর্থক শামীম শেখ ও আমিন শেখসহ কয়েকজন অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁর বাবার পথরোধ করে চাঁদা দাবি করে এবং মারধর করে।

এ ছাড়া কচুয়ার গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় ভোটের ফল ঘোষণার পর সংঘর্ষে বিএনপির তিন কর্মী আহত হন। তাঁদের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের সমর্থকদের মারধরে এ ঘটনা ঘটে।

মোরেলগঞ্জ-শরণখোলা আসনে জামায়াত প্রার্থী মো. আব্দুল আলীম অভিযোগ করেন, বিএনপি প্রার্থীর সমর্থকেরা বিভিন্ন ইউনিয়নে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলা, মারধর ও হুমকি দিচ্ছে। তাঁর দাবি, এসব ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন এবং দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার কারণে ব্যবসাপ্রতিষ্ঠানে তালা দেওয়া হচ্ছে।

একই ধরনের অভিযোগ তুলে বাগেরহাট জেলা জামায়াতের আমির মো. রেজাউল করিম বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় সহিংসতা ও হুমকির ঘটনা ঘটছে, যা মোটেও কাম্য নয়। তিনি এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা দাবি করেন।

অন্যদিকে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম বলেন, নির্বাচন শেষ হয়েছে এবং সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে। সংঘাতের কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, দলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী জানান, বিভিন্ন এলাকা থেকে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া যাচ্ছে এবং কিছু ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর